সামরিক হেলিকপ্টারে দেশ ছেড়েছেন হাসিনা
দেশ ছেড়েছেন শেখ হাসিনা। ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে তিনি দেশত্যাগ করেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
শেখ হাসিনার পাশাপাশি তার ছোট বোন শেখ রেহানাও গণভবন ছেড়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
তারা আরও জানিয়েছে, শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।
বিবিসি বাংলা জানিয়েছে, শেখ হাসিনাকে বহনকারী হেলিকপ্টারটি ভারতের আগরতলার উদ্দেশে রওয়ানা দিয়েছে।
কেএএ/
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইউরেশিয়ায় নতুন নিরাপত্তা ও অর্থনৈতিক কাঠামোর প্রস্তাব রাশিয়ার
- ২ ইরান যুদ্ধ নিয়ে উদ্বেগ, ট্রাম্পকে শান্তির পথে ফেরার আহ্বান পোপের
- ৩ আজই উড়াল দেবে আর্টেমিস-২, ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে মানুষ
- ৪ হরমুজ খুললেই কাটবে না সংকট, রেশ থাকবে বহুদিন
- ৫ অন্তত ৬ মাস পর্যন্ত যুদ্ধ মোকাবিলায় প্রস্তুত ইরান: আব্বাস আরাঘচি