মনে হচ্ছে ‘নতুন জন্ম’ হলো: ফিলিস্তিনি নারী
গাজায় ফিরতে পেরে উচ্ছ্বসিত ফিলিস্তিনিরা/ ছবি: এএফপি
নিজ ভূখণ্ডে ফিরে আসার আনন্দ যে কি তা ভাষায় প্রকাশ করা যাবে না। ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত ফিলিস্তিনি যারা সবকিছু হারিয়ে নিজের ভূমিতে ফিরতে পেরেছেন উচ্ছ্বাস আর আনন্দে তারা যেন সব হারানোর কষ্ট ভুলে যেতে চান।
ফিলিস্তিনি এক নারী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তার মনে হচ্ছে যে, তিনি এক নতুন জীবন পেয়েছেন। তিনি উত্তর গাজায় নিজের বাড়িতে ফিরে যাচ্ছেন। ওই নারী বলেন, আমরা খুবই আনন্দিত যে আমরা নিজেদের ভূমি, আমাদের মাতৃভূমি গাজায় ফিরে যেতে পারছি।
উচ্ছ্বাস প্রকাশ করে এই নারী বলেন, সব প্রশংসা আল্লাহর, এটা সত্যি যে আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা বিজয়ী হয়েছি। যোদ্ধাদের ধন্যবাদ... আল্লাহকে ধন্যবাদ। মনে হচ্ছে আমি যেন আবার জন্মগ্রহণ করেছি এবং আমরা আবার বিজয়ী হয়েছি।
ইসরায়েল এবং হামাস চলতি সপ্তাহে ছয় জিম্মিকে মুক্ত করার চুক্তিতে পৌঁছানোর পর হাজার হাজার ফিলিস্তিনি উত্তর গাজায় ফিরতে শুরু করেছে। শনিবার ফিলিস্তিনিরা ইসরায়েল নিয়ন্ত্রিত নেটজারিম করিডোর অতিক্রম করেছে।
শনিবার হামাস চার ইসরায়েলি নারী সৈন্যকে মুক্তি দিয়েছে। কিন্তু ইহুদ নামের এক বেসামরিক নাগরিককে মুক্তি দেওয়া হয়নি। এ কারণে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে ইসরায়েল। এদিকে ইহুদ এবং অন্য দুই জিম্মিকে বৃহস্পতিবার মুক্তি দেওয়া হবে বলে জানানো হয়েছে। এরপর শনিবার আরও তিনজনকে মুক্তি দেওয়া হবে।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় হামলা চালায় ইসরায়েল। ১৫ মাসের বেশি সময় ধরে চলা সংঘাতের পর অবশেষে বাড়ি ফেরার সুযোগ পেলেন ফিলিস্তিনিরা।
- আরও পড়ুন:
- গাজার উত্তরাঞ্চলে ফিরতে শুরু করেছে হাজার হাজার ফিলিস্তিনি
- ট্রাম্পের ‘গাজা খালি’ করার পরিকল্পনা প্রত্যাখ্যান মিশর-জর্ডানের
- ইসরায়েলি বর্বরতা থেকে রেহাই পেলো না আড়াই বছরের শিশু, মাথায় গুলি করে হত্যা
ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ফিলিস্তিনিদের সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৭টা থেকে পায়ে হেঁটে আল-রশিদ স্ট্রিট এবং সকাল ৯টা থেকে গাড়িতে করে সালাহ আল-দিন স্ট্রিট অতিক্রম করার অনুমতি দেওয়া হয়েছে।
টিটিএন
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইরানে বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে হামলায় রাশিয়ার তীব্র ‘ক্ষোভ’
- ২ যুদ্ধবিরতির আগে ইরানে ৪৮ ঘণ্টার ‘চূড়ান্ত’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- ৩ যৌথ বাহিনীর হামলায় বিপ্লবী গার্ডের নৌ কমান্ডারকে হত্যার দাবি
- ৪ ইসরায়েলের সেনা সদর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হিজবুল্লাহর
- ৫ যেসব কারণে ইরানি শাসনব্যবস্থা এখনো ভেঙে পড়েনি