ছাত্রলীগ নেতা সৈকত
কারাগারে মশার কামড়ে ঘুম হচ্ছে না, খুব কষ্টে আছি
আদালতে তোলার সময় আইনজীবীর সঙ্গে কথা বলেন তানভীর হাসান সৈকত
রাজধানীর যাত্রাবাড়ী থানায় করা পৃথক দুই হত্যা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৫ মার্চ) দুপুর ১২টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এসব মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এদিন সৈকতকে আদালতে হাজির করা হলে তার আইনজীবী অ্যাডভোকেট মো. তরিকুল ইসলামের সঙ্গে কথা বলেন তিনি। এসময় সৈকত বলেন, ‘কারাগারে অনেক লোক গাদাগাদি করে থাকতে হচ্ছে। মশার কামড়ে ঠিকমতো ঘুম হয় না। ঠিকমতো খাওয়া-দাওয়াও হচ্ছে না। আবার যেদিন কারাগার থেকে আদালতে আনা হয়, সেদিন ফজরের আগেই ঘুম ভাঙানো হয়। এরপর ভোরে আদালতে আনা হয়। খুব কষ্টে আছি।’
আরও পড়ুন
সৈকতের আইনজীবী অ্যাডভোকেট মো. তরিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, একের পর এক হত্যা মামলা দেওয়া হচ্ছে তানভীর হাসান সৈকতের বিরুদ্ধে। এগুলো ষড়যন্ত্রমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
গত ১৪ আগস্ট রাতে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়। পরে তাকে বিভিন্ন হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কয়েক দফা রিমান্ডে নেওয়া হয়।
এমআইএন/কেএসআর/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ ৩ জেলা জজকে সুপ্রিম কোর্ট সচিবালয়ে অতিরিক্ত সচিব হিসেবে বদলি
- ২ রূপপুর প্রকল্পে ‘নিয়োগে অনিয়ম’ তদন্তে হাইকোর্টের নির্দেশ
- ৩ হবিগঞ্জে সিলিকা বালু উত্তোলনকারীদের তালিকা করতে নির্দেশ হাইকোর্টের
- ৪ মশা নিধন চেয়ে ঢাকা উত্তর সিটির প্রধান নির্বাহী কর্মকর্তাকে নোটিশ
- ৫ যে কোনো সংসদ সদস্য প্রথম অধিবেশনে স্পিকারের দায়িত্ব পালন করতে পারবেন