আবেদ আলীর ব্যাংক হিসাব অবরুদ্ধ, ফ্ল্যাট-বাড়িসহ ৮ বিঘা জমি জব্দ
দুদকের অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আলোচিত অবসরপ্রাপ্ত গাড়িচালক সৈয়দ আবেদ আলীর একটি গাড়ি, ১৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং দুইটি ফ্ল্যাট ও একটি ছয় তলা বাড়িসহ ৮ দশমিক ৮৮ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। গাড়ির মূল্যসহ ব্যাংক হিসাবে রয়েছে ৭৮ লাখ ৫৯ হাজার ১৯৮ টাকা।
সোমবার (৭ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। তদন্তকারী কর্মকর্তা ও দুদকের সহকারী পরিচালক আল আমিন জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর রুহুল ইসলাম খান আবেদনের পক্ষে শুনানি করেন।
জানা গেছে, জব্দ হওয়া বাড়িটি রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় অবস্থিত। এছাড়াও ১১০০ বর্গফুটের দুটি ফ্ল্যাট পশ্চিম শেওড়াপাড়া এলাকায়। বাড়ি, ফ্ল্যাট ও ৮ দশমিক ৮৮ বিঘা জমির দলিল মূল্য ধরা হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫৬ হাজার ৭৯৭ টাকা।
আবেদনে বলা হয়েছে, আবেদ আলীর নামে স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। আসামি সৈয়দ আবেদ আলীর নামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর সম্ভাবনা রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামি সৈয়দ আবেদ আলীর নামে অর্জিত স্থাবর সম্পদ জব্দ এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।
এমআইএন/এমআইএইচএস/জিকেএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ হত্যা মামলায় রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদ
- ২ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে আইন সমিতির পুষ্পস্তবক অর্পণ
- ৩ ছাত্রলীগ নেতা তারেককে ফের গ্রেফতার দেখানোর নির্দেশ
- ৪ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা
- ৫ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা