জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর সোয়া ৬টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় সুপ্রিম কোর্টের (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ) উভয় বিভাগের বিচারপতিরাও শ্রদ্ধা জানান।
সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তিনি জানান, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পর প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা একযোগে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করেন।
এফএইচ/এমআইএইচএস/
টাইমলাইন
- ০৯:৩৮ এএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা, নেতৃত্ব ও বৈধতা: বাংলাদেশের রাজনৈতিক ভিত্তির পুনর্মূল্যায়ন
- ০৯:৩৩ এএম, ২৬ মার্চ ২০২৬ চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানস্থল থেকে ককটেল উদ্ধার
- ০৯:৩১ এএম, ২৬ মার্চ ২০২৬ পাকিস্তান, হেনরি কিসিঞ্জার, একাত্তর ও বর্তমান
- ০৮:৫৮ এএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব তরুণ প্রজন্মের: ডিএসসিসি প্রশাসক
- ০৮:৩১ এএম, ২৬ মার্চ ২০২৬ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা
- ০৮:০৪ এএম, ২৬ মার্চ ২০২৬ স্বাধীনতা দিবসে জিয়া ও খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- ০৮:০৩ এএম, ২৬ মার্চ ২০২৬ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- ১২:৩০ এএম, ২৬ মার্চ ২০২৬ আজ মহান স্বাধীনতা দিবস
- ১২:০১ এএম, ২৬ মার্চ ২০২৬ যে ভোরে জেগেছিল বাংলাদেশ
সর্বশেষ - আইন-আদালত
- ১ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা
- ২ দায়িত্ব নিলেন নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- ৩ গুমের মামলা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ
- ৪ ‘নবীন’ পাঞ্জাবির দোকান চালুর নির্দেশ, ওসিকে শোকজ
- ৫ রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি