স্ত্রী-ছেলেসহ এনবিআরের সাবেক চেয়ারম্যানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মো. নজিবুর রহমান, তার স্ত্রী নাজমা রহমান, ছেলে ফুয়াদ এন এ রহমান ও ফারাবী এন এ রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
দুদকের এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
আবেদনে বলা হয়েছে, নজিবুর রহমানের বিরুদ্ধে ঘুস, দুর্নীতি ও বদলি বাণিজ্যের মাধ্যমে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিল করতে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায় যে, নজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যরা দেশ ছেড়ে বিদেশে পলায়নের চেষ্টা করছেন।
তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা একান্ত প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
এমআইএন/এমকেআর/এএসএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ হত্যা মামলায় রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদ
- ২ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে আইন সমিতির পুষ্পস্তবক অর্পণ
- ৩ ছাত্রলীগ নেতা তারেককে ফের গ্রেফতার দেখানোর নির্দেশ
- ৪ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা
- ৫ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা