আতিকুল-মামুনসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার
ঢাকার উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ পাঁচজনকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমানের আদালত শুনানি শেষে তাকে গ্রেফতার দেখান।
গ্রেফতার দেখানো অন্যরা হলেন- সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. নিয়াজ মোর্শেদ।
আদালত সূত্রে জানা গেছে, কদমতলী থানার এক মামলায় মামুন, আনিসুল, সালমানকে গ্রেফতার দেখানো হয়েছে।
যাত্রাবাড়ী থানার চার মামলায় সালমান, যাত্রাবাড়ী থানার ছয় মামলায় আনিসুল, যাত্রাবাড়ী থানার পাঁচ মামলায় মামুন, বাড্ডা থানার এক মামলায় আতিকুল ও নিয়াজ মোর্শেদ ওরফে নিয়াজ মাহমুদকে গ্রেফতার দেখানো হয়েছে। তবে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে আদালতে হাজির করা হলেও তদন্তকারী কর্মকর্তা উপস্থিত না হওয়ায় শুনানি হয়নি।
এমআইএন/এমআরএম/এএসএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ হত্যা মামলায় রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদ
- ২ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে আইন সমিতির পুষ্পস্তবক অর্পণ
- ৩ ছাত্রলীগ নেতা তারেককে ফের গ্রেফতার দেখানোর নির্দেশ
- ৪ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা
- ৫ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা