ফারুক খানের চিকিৎসার বিষয়ে আবেদন শুনানি সোমবার
ফারুক খান/ফাইল ছবি
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশনা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে।
ওই আবেদনের ওপর শুনানি হবে আগামী সোমবার (১২ মে)। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন কর্ণেল ফারুক খানের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান।
এ সংক্রান্ত বিষয়ে শুনানি নিয়ে বৃহস্পতিবার (৮ মে) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক প্যানেল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মুহাম্মদ তাজুল ইসলাম। কর্নেল ফারুক খানের পক্ষে ছিলেন ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান।
এফএইচ/বিএ
সর্বশেষ - আইন-আদালত
- ১ হত্যা মামলায় রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদ
- ২ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে আইন সমিতির পুষ্পস্তবক অর্পণ
- ৩ ছাত্রলীগ নেতা তারেককে ফের গ্রেফতার দেখানোর নির্দেশ
- ৪ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা
- ৫ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা