পুলিশের ওপর হামলা: ৬ ডাকাত রিমান্ডে
ফাইল ছবি
রাজধানীর পল্লবী থানাধীন কাঁচা বাজার এলাকায় ঈদের ছুটিতে থাকা পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমানের ওপর হামলা ও ডাকাতির ঘটনায় করা মামলায় ছয় ডাকাতের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (১৩ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- আল আমিন (৩৬), আল আমিন (২৯), মো. রাজিব (৩৬), মো. বাবলু (৩৫), মো. ফারুখ (৩৩), সুমন (১৯)।
এদিন তাদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক সালাহ উদ্দিন। আসামি পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ পল্লবীর কাঁচা বাজার থেকে আসামিদের গ্রেফতার করে পুলিশ।
মামলার সূত্রে জানা গেছে, ১২ জুন পল্লবী থানাধীন কাঁচা বাজারে বাজার করতে যান ঈদের ছুটিতে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ফরিদপুরে জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান। ওই দিন সকাল সাড়ে ১০টায় মাংসের দোকানের সামনে পৌঁছালে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা অকথ্য ভাষায় গালিগালাজ করে দেশীয় অস্ত্রসহ তার ওপর ঝাঁপিয়ে পড়ে। মারধর করে তার সঙ্গে থাকা মোবাইল, ঘড়ি, সোনার চেন ও নগদ টাকাসহ মোট ১ লাখ ৪৬ হাজার টাকার ডাকাতি করে নিয়ে যায়।
পরে তার চিৎকার শুনে আশপাশের মানুষ জড়ো হলে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনার দিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে ৬ জন এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে পল্লবী থানায় মামলা করেন ভুক্তভোগী পুলিশ পরিদর্শক মো. মাসুদুর রহমান।
এমআইএন/এমআইএইচএস/এএসএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ রাষ্ট্রপতির কাছে পে-কমিশন চেয়ারম্যানের প্রতিবেদন পেশ
- ২ শিশু আয়ানের মৃত্যু: সেই তিন চিকিৎসকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ৩ ঢাবি শিক্ষার্থীকে মারধরের মামলায় ৩ জনকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
- ৪ জামায়াত আমিরের এক্স হ্যাকড: বঙ্গভবনের কর্মকর্তা ছরওয়ারের জামিন
- ৫ মিথ্যা রায় দিয়েছে, যারা আগুন লাগিয়েছে তাদের ধরেনি: মালেক