মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যা: গ্রেফতার টিটন ৫ দিনের রিমান্ডে
সোহাগ হত্যা মামলায় গ্রেফতার মো. টিটন গাজী
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতাল এলাকায় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) হত্যা মামলায় গ্রেফতার মো. টিটন গাজীর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শনিবার (১২ জুলাই) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াসের আদালত এই আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক মো. নাসির উদ্দিন আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। এদিন আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
আরও পড়ুন
- চাঁদাবাজি নয়, ব্যবসায়িক দ্বন্দ্বে খুন হন সোহাগ: পুলিশ
- মিটফোর্ডে সোহাগ হত্যার ঘটনায় ছায়া তদন্ত করছে র্যাব: ডিজি
- চাঁদা না দিলেই দোকান বন্ধ, ব্যবসায়ীদের মারধর
রিমান্ড আবেদনে বলা হয়, আসামি টিটন গাজী ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। তিনি ঘটনায় জড়িত অন্যান্য আসামির পরিচিত। এজাহারনামীয় অন্যান্য আসামির পূর্ণাঙ্গ নাম ঠিকানা সংগ্রহসহ এজাহারে অজ্ঞাতনামা আসামিদের শনাক্তে তাকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে মামলার ঘটনার ধারাবাহিকতা, পরিকল্পনা, প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হবে এবং ঘটনায় ব্যবহৃত অস্ত্র-সরঞ্জামাদি উদ্ধার করা সম্ভব হবে।
এমআইএন/ইএ/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ রাজনৈতিক মামলায় এখনও আদালতের বারান্দায় ঘুরছেন ছাত্রদল নেতা
- ২ ‘যাকে এক সময় নির্যাতনের চেষ্টা করা হয়েছিল, তিনিই এখন প্রধানমন্ত্রী’
- ৩ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকড
- ৪ আদালত প্রাঙ্গণে মাসুদ উদ্দিনের ওপর ময়লা পানি-পচা ডিম নিক্ষেপ
- ৫ প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা, আব্দুস সালাম ৪ দিনের রিমান্ডে