স্ত্রী-মেয়েসহ সাবেক হুইপ স্বপনের সম্পদ জব্দের আদেশ
জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন
জয়পুরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, তার মেয়ে নুযাইমা মাহমুদ ও স্ত্রী মেহবুবা আলমের নামে থাকা বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ জব্দ এবং শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
রোববার (১৭ আগস্ট) এ আদেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত।
আবু সাঈদ আল মাহমুদ স্বপনের জব্দকৃত স্থাবর সম্পদের মূল্য ২ কোটি ৮০ লাখ টাকা। এ ছাড়া, তার নামে থাকা বিভিন্ন ব্যাংকের হিসাবে ১৬ লাখ ১৯ হাজার ৮৫৯ টাকা এবং ২ কোটি ২২ লাখ ২৩ হাজার ৯০০ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
তার স্ত্রীর মেহবুবা আলমের নামে থাকা ২ কোটি ৯৫ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্থাবর ও ৭৭ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা মূল্যের অস্থাবর সম্পদ এবং তার মেয়ের নামে থাকা ১৫ লাখ ৬৩ হাজার ৮০০ টাকা মূল্যের বিনিয়োগ অবরুদ্ধে আদেশ দিয়েছেন আদালত।
এছাড়াও, সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খানের স্ত্রী আফরোজা সুলতানার নামে থাকা ২ কোটি ২৮ লাখ ৭৮ হজার ১৯০ টাকা মূল্যের স্থাবর সম্পদ জব্দেরও আদেশ দেন আদালত।
এমআইএন/এএমএ/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ হত্যা মামলায় রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদ
- ২ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে আইন সমিতির পুষ্পস্তবক অর্পণ
- ৩ ছাত্রলীগ নেতা তারেককে ফের গ্রেফতার দেখানোর নির্দেশ
- ৪ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা
- ৫ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা