ডাকসু নির্বাচন স্থগিত
শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ আইনজীবীর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আজ অথবা কাল আপিল করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আপিল আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্টের আদেশের পর সাংবাদিকদের একথা বলেন শিশির মনির। তিনি বলেন, উচ্চ আদালতের যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে আমরা আপিল করবো। সেটা আজও হতে পারে কালও হতে পারে। আপিল আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শান্ত থাকার অনুরোধ জানাই।
তিনি বলেন, এই জন্য সিদ্ধান্ত নিয়েছি , যতদ্রুত সম্ভব ঘণ্টা-মিনিট হিসাব করে চেম্বার জজের আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করবো। এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের অনুরোধ করবো যেন ধৈর্যের পরিচয় দেন। এটা আদালতের বিষয়, আদালতে ফয়সালা হোক। আশা করি প্রতিকার পাবো।
তিনি আরও বলেন, এটাকে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু মনে করে আমরা এরই মধ্যে আবেদন করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে। আশা করি আজ অথবা আগামীকাল আইনি পদক্ষেপ দেখতে পারবেন।
ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। আগামীকাল (মঙ্গলবার) আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবারো শুনানি শেষ না হওয়া পর্যন্ত আগের আদেশটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছেন, হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে ডাকসু নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই।
হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবের চেম্বার জজ আদালত এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
এর আগে জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি নিয়ে সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ডাকসু নির্বাচন স্থগিত করে আদেশ দেন। সেইসঙ্গে এ নির্বাচনের প্রক্রিয়া নিয়ে রুলও জারি করেন।
এফএইচ/এসএইচএস/জিকেএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ হত্যা মামলায় রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদ
- ২ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে আইন সমিতির পুষ্পস্তবক অর্পণ
- ৩ ছাত্রলীগ নেতা তারেককে ফের গ্রেফতার দেখানোর নির্দেশ
- ৪ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা
- ৫ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা