ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

দুদকের মামলায় সাবেক এমপি হেনরীর জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০৫ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৫

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি জান্নাত আরা হেনরীর জামিন আবেদন নাকচ করেছেন আদালত।

বুধবার (৩ সেপ্টেম্বর) শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।

এদিন হেনরির জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত বছরের ১ অক্টোবর যৌথ অভিযানে মৌলভীবাজার থেকে জান্নাত আরা হেনরীকে গ্রেফতার করে র্যাব। সিরাজগঞ্জের যুবদল নেতা সোহানুর রহমানসহ পৃথক তিনটি হত্যা মামলায় হেনরীর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

গত ২৩ ডিসেম্বর আসামির বিরুদ্ধে দুদকের সহকারী পরিচালক আসিফ আল-মাহমুদ মামলা করেন। এরপর গত ১৩ জানুয়ারি এ মামলায় হেনরীকে গ্রেফতার দেখায় দুদক।

মামলার সূত্রে জানা যায়, দুর্নীতি ও অপরাধমূলক অসদাচারণের মাধ্যমে ৫৭ কোটি ১৩ লাখ ৭ হাজার ২২৩ টাকা জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এছাড়া ৩৫টি ব্যাংক অ্যাকাউন্টে ২ হাজার ২ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ৫৭৭ টাকা এবং ১৩ কোটি ৭৮ লাখ ৪৬ মার্কিন ডলারের সন্দেহজনক লেনদেন করে মানিলন্ডারিংয়ের মতো অপরাধ করেছেন।

দুর্নীতি ও ঘুষের মাধ্যমে প্রাপ্ত সম্পত্তির অবৈধ উৎস আড়ালের উদ্দেশে এসব সম্পত্তি রূপান্তর বা স্থানান্তর করা হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়।

এমআইএন/এমকেআর/এমএস