সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ/ ফাইল ছবি
বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল মো. সালাউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২০ সেপ্টেম্বর) দিনগত রাত ১টা ২০ মিনিটের দিকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সরকারি তথ্য বিবরণীতে বলা হয়, আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মো. সালাউদ্দিন আহমেদের প্রথম জানাজা এবং দ্বিতীয় জানাজা বাদ এশা ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে।
সালাহউদ্দিন আহমেদ ২০০৮ সালের ১৩ এপ্রিল থেকে ২০০৯ সালের ১৩ জানুয়ারি পর্যন্ত অ্যাটর্নি জেনারেল ছিলেন।বাংলাদেশের বেশ কয়েকটি ইস্যু নিয়ে সরকারের সঙ্গে একাধিক মতবিরোধের পরিপ্রেক্ষিতে তৎকালীন অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল পদত্যাগ করার পরে সালাহউদ্দিন আহমদকে নিয়োগ দেওয়া হয়েছিল।
আরএমএম/এনএইচআর/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ মাত্র ৫ টাকার জন্য খুন, ৮ বছর পর আসামির মৃত্যুদণ্ড দিলেন আদালত
- ২ সাকিল হত্যা মামলা: সাবেক ছাত্রলীগ নেতা মশিউর কারাগারে
- ৩ হাসিনুর নিশ্চিত করেন, আমি জেআইসিতে বন্দি ছিলাম: জেরায় ইকবাল চৌধুরী
- ৪ শাপলা চত্বর হত্যায় রাষ্ট্রের শীর্ষ কেউ থাকলেও তদন্তে বাদ পড়বেন না
- ৫ সাবেক অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিনের আগাম জামিন আবেদন ফেরত