হত্যা মামলায় হানিফ-হেনরীসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল
মাহবুবউল আলম হানিফ ও জান্নাত আরা হেনরী/ফাইল ছবি
জুলাই আন্দোলনের সময় সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফর্মাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।
কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা ও আরও তিনটি ঘটনায় এ অভিযোগ দাখিল করা হয়। অন্য আসামিরা হলেন- সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা হেনরী, মো. শামীম তালুকদার লাবু ও মো. আবু মুসা।
আরও পড়ুন
চাঁনখারপুলে ৬ হত্যা: ৮ আসামির বিরুদ্ধে নবম দিনের সাক্ষ্য আজ
রোববার (৫ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে শুনানি হওয়ার কথা রায়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনও করবে প্রসিকিউশন।
এদিকে জুলাই-আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান, আবদুল্লাহ হিল কাফিসহ আটজনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এছাড়া মানবতাবিরোধী অপরাধের অন্যান্য মামলায় আরও আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এফএইচ/বিএ/জিকেএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ হত্যা মামলায় রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদ
- ২ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে আইন সমিতির পুষ্পস্তবক অর্পণ
- ৩ ছাত্রলীগ নেতা তারেককে ফের গ্রেফতার দেখানোর নির্দেশ
- ৪ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা
- ৫ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা