আড়ংয়ে শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে এবার ভোক্তা অধিকারে অভিযোগ
আড়ংয়ের কাগজের শপিং ব্যাগ। ছবি: সংগৃহীত
ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংয়ে কাগজের শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে এবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী নিশাত ফারজানা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর এ অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ করার বিষয়টি নিশ্চিত করে আইনজীবী নিশাত ফারজানা বলেন, গত ২৯ সেপ্টেম্বর আড়ংয়ে কাগজের শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধ করতে কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। লিগ্যাল নোটিশ পাঠানোর ১০ দিন পার হলেও আড়ংয়ে কাগজের শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানানো হয়নি। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করেছি। এরপরও পদক্ষেপ না নিলে উচ্চ আদালতে প্রতিকার চেয়ে রিট আবেদন দায়ের করবো।
গত ২৯ সেপ্টেম্বর আড়ংয়ে কাগজের শপিং ব্যাগের মূল্য নেওয়া বন্ধ করতে কর্তৃপক্ষকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নিশাত ফারজানা আড়ং করপোরেট অফিসের ব্যবস্থাপনা পরিচালকসহ সংশ্লিষ্টদের এ লিগ্যাল নোটিশ পাঠান।
এফএইচ/এমএএইচ/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ তুরস্কে চিকিৎসার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়, কারাগারে ৫ প্রতারক
- ২ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মুক্তি প্রক্রিয়া আটকে গেলো
- ৩ ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল, ইতিবাচক বার্তা
- ৪ সাংবাদিকের বিরুদ্ধে সাংবাদিকের মানহানির অভিযোগ, আদালতে মামলা
- ৫ বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন