অবকাশকালীন ছুটির পর সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস ১৯ অক্টোবর
বাংলাদেশ সুপ্রিম কোর্ট/ফাইল ছবি
অবকাশকালীন ছুটির পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস হবে আগামী রোববার (১৯ অক্টোবর)।
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ, ঢাকার ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আতিকুস সামাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবসে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।
সুপ্রিম কোর্ট ইনার কোর্ট ইয়ার্ডে (সুপ্রিম কোর্ট মূল ভবনসংলগ্ন বাগান) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।
এফএইচ/একিউএফ
সর্বশেষ - আইন-আদালত
- ১ হত্যা মামলায় রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদ
- ২ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে আইন সমিতির পুষ্পস্তবক অর্পণ
- ৩ ছাত্রলীগ নেতা তারেককে ফের গ্রেফতার দেখানোর নির্দেশ
- ৪ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা
- ৫ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা