১৯ অক্টোবর আপিল বিভাগের বিচারিক কার্যক্রম চলবে বেলা ১১টা পর্যন্ত
ফাইল ছবি
চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবসে রোববার (১৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত চলবে। এ বিষয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দিয়েছে আপিল বিভাগ।
আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামানের বুধবারের (১৫ অক্টোবর) সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি চলমান অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস ১৯ অক্টোবর রোববার সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত ইনার কোর্ট ইয়ার্ডে অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতিরি সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে করবেন।
এ উদ্দেশ্যে আগামী ১৯ অক্টোবর আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত চলবে।
এফএইচ/এমআইএইচএস/জিকেএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ হত্যা মামলায় রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদ
- ২ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে আইন সমিতির পুষ্পস্তবক অর্পণ
- ৩ ছাত্রলীগ নেতা তারেককে ফের গ্রেফতার দেখানোর নির্দেশ
- ৪ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা
- ৫ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা