বাসে অগ্নিসংযোগের মামলায় আওয়ামী লীগ নেতা শামীম ৫ দিনের রিমান্ডে
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ইস্কান্দার মির্জা শামীম/ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশানে বাসে অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ নেতা ইস্কান্দার মির্জা শামীমের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জি এম ফারহান ইশতিয়াক এ রিমান্ড মঞ্জুর করেন।
ইস্কান্দার মির্জা শামীম আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির সদস্য। পুলিশ আজ সকালে গুলশান-২ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১০ নভেম্বর গুলশানের শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এ ঘটনায় বাসের মালিক হাফিজুল ইসলাম গুলশান থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় শামীমসহ কয়েকজনের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
এমডিএএ/একিউএফ
সর্বশেষ - আইন-আদালত
- ১ অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ: সংসদে উঠলে ভাগ্যে কী আছে?
- ২ নিবন্ধনবিহীন শিক্ষকের এমপিও বাতিল ও সুপারিশপ্রাপ্তকে নিয়োগ কেন নয়
- ৩ চুক্তিপ্রক্রিয়ার বৈধতার রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল আদেশ বৃহস্পতিবার
- ৪ সাবেক মন্ত্রী জাবেদ ও তার স্ত্রীসহ ৩৬ জনের বিচার শুরু
- ৫ এসবি ইন্সপেক্টর আব্দুর রবসহ দুজনের আয়কর নথি জব্দের নির্দেশ