পুরান ঢাকায় মামুন হত্যা: ৪ আসামি আরও পাঁচদিনের রিমান্ডে
১০ নভেম্বর তারিক সাইফ মামুনকে গুলি করে হত্যা করে দুই শুটার/ছবি: সিসিটিভি থেকে সংগৃহীত
পুরান ঢাকায় আদালতে হাজিরা দিতে এসে গুলিতে নিহত তারিক সাইফ মামুন হত্যা মামলায় গ্রেফতারদের মধ্যে চার আসামির আরও পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সূত্রাপুর থানায় দায়ের করা মামলায় রোববার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এই রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্ত চার আসামি হলেন- শুটার মো. ফারুক হোসেন ফয়সাল ও রবিন আহম্মেদ পিয়াস এবং তাদের সহযোগী শামীম আহমেদ ও মো. রুবেল।
মামলার তদন্ত কর্মকর্তারা জানান, অস্ত্র মামলায় চারদিনের রিমান্ড শেষে আজ আসামিদের আদালতে হাজির করা হয় এবং হত্যাকাণ্ডের মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে তাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
আরও পড়ুন
পুরান ঢাকায় মামুন হত্যা: পাঁচ আসামির ৪ দিনের রিমান্ড মঞ্জুর
এর আগে ১২ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অর্থ ভদ্র অস্ত্র মামলায় এই চারজনসহ অপর আসামি ইউসুফের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১১ নভেম্বর নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ফারুক, রবিন, শামীম ও রুবেলকে গ্রেফতার করে পুলিশ। এরপর ১২ নভেম্বর ভোরে রাজধানীর রায়েরবাজার এলাকা থেকে ইউসুফকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন, হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং এক লাখ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়। ওইদিনই অস্ত্র আইনে মামলাটি করা হয়।
এদিকে নিহত মামুনের স্ত্রী বিলকিস আক্তার রিপা ১৫ নভেম্বর হত্যাকাণ্ডের মামলাটি দায়ের করেন।
গত ১০ নভেম্বর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তারিক সাইফ মামুনকে গুলি করে হত্যা করে ফারুক ও রবিন।
এমডিএএ/ইএ/জিকেএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ২১, রায়ের অপেক্ষায় ২
- ২ হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি
- ৩ উত্তরা স্কয়ারে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেফতার ১১ জন কারাগারে
- ৪ উত্তরা স্কয়ারে হামলার মামলায় দুই নারীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- ৫ রাকিব হত্যা: দুই আসামি স্বীকারোক্তি, দুইজনের ৫ দিনের রিমান্ড