সাবেক সেনাপ্রধানের ভাই আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে তার ভাই আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের শুনানি নিয়ে রোববার (২৫ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা ও সিনিয়র বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
দুদকের সহকারী পরিচালক সাজ্জাত হোসেন আদালতে আনিস আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করেন। এতে উল্লেখ করা হয়, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ ও পরিবারের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, ব্যাংক ও হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থপাচার এবং মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইয়ে ব্যবসা ও বাড়ি কেনার অভিযোগ অনুসন্ধানাধীন।
আবেদনে দাবি করা হয়, আনিস আহমেদ এসব ঘটনার সঙ্গে জড়িত এবং তিনি দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যেতে পারেন। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে তার বিদেশ গমন রোধ করা আবশ্যক।
এমডিএএ/একিউএফ
সর্বশেষ - আইন-আদালত
- ১ হত্যা মামলায় রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন খালেদ
- ২ স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে আইন সমিতির পুষ্পস্তবক অর্পণ
- ৩ ছাত্রলীগ নেতা তারেককে ফের গ্রেফতার দেখানোর নির্দেশ
- ৪ জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলের শ্রদ্ধা
- ৫ জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা