সুপ্রিম কোর্ট বার ভোট ১১–১২ মার্চ, মনোনয়ন ফরম বিক্রি শুরু
বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ফাইল ছবি
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬–২০২৭ সেশনের কার্যকরী কমিটির নির্বাচন আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের মনোনয়ন ফরম বিক্রি আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে মনোনয়ন জমা ও প্রত্যাহার সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়েছে।
নির্বাচনি তফসিল অনুযায়ী, ১৯ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ১ মার্চ সকাল সাড়ে ৯টায় মনোনয়নপত্র বাছাই এবং ৪ মার্চ বিকেল ৩টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
কার্যকরী কমিটির সভাপতি পদে একটি, সহ-সভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ মোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
এফএইচ/এমএএইচ/
সর্বশেষ - আইন-আদালত
- ১ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর
- ২ সুপ্রিম কোর্ট বার ভোট ১১–১২ মার্চ, মনোনয়ন ফরম বিক্রি শুরু
- ৩ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন ২৬ ফেব্রুয়ারি
- ৪ হাসিনাসহ সব দণ্ডিতকে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি এমপি আখতারের
- ৫ জিয়াউল আহসানকে ‘সিরিয়াল কিলার’ বলেই পদোন্নতির বিরোধিতা করেছিলাম