ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে সাবেক ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পর এ আদেশ দেন।

জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

দুদকের আবেদনে বলা হয়, হাবিবুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। দুদকের কাছে বিশ্বস্ত তথ্য রয়েছে যে, তিনি দেশত্যাগ করে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারেন।

তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন। আদালত দুদকের আবেদন মঞ্জুর করে তার বিদেশ যাত্রা নিষিদ্ধের আদেশ দেন।

এমডিএএ/এমআইএইচএস