ইরানে হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবীদের বিক্ষোভ
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।
বুধবার (৪ মার্চ) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবানের সামনের চত্বর প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করে আইনজীবীদের মোর্চা ভয়েস অব লইয়ার্স। সংগঠনটির আহ্বায়ক আশরাফ উজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল তৈমূর আলম খন্দকার।
সমাবেশে বক্তব্য রাখেন আইনজীবী এসএম শাহজাহান, গিয়াস উদ্দিন আহমেদ, শাহ খসরুজ্জামান, মনির হোসেন, ফরিদ উদ্দিন খান, গোলাম মোস্তফা, জাকারিয়া সরদার, ও মোস্তফা তাজ।

সহকারী অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম, হুমায়ুন কবির তানিমসহ অন্য আইনজীবীরা উপস্থিত ছিলেন। কর্মসূচি সঞ্চালনা করেন আইনজীবী পারভেজ হোসেন।
বক্তারা বলেন, ইরান ও খামেনির ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল যেভাবে হামলা করেছে, তা আমাদের ব্যথিত করে। তারা বারবার হামলা করে যাচ্ছে, আর ইরান একা বুক চিতিয়ে লড়াই করে যাচ্ছে। মুসলিম বিশ্ব কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না, এটা দুঃখজনক। মুসলিম বিশ্বকে ইরানের পক্ষে সোচ্চার ও ঐক্যবদ্ধ হতে হবে। ইরান দুর্বল হলে পর্যায়ক্রমে মুসলিম বিশ্বের অন্যান্য দেশেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা করবে, ধ্বংস করবে। আমাদের এই প্রতিবাদ হয়তো যুদ্ধ থামাতে পারবে না, আমাদের রাষ্ট্রকে শক্তিশালী করতে হবে; শক্তিশালী রাষ্ট্র যুদ্ধ বন্ধে ভূমিকা রাখতে পারে।

আইনজীবীরা বলেন, একসময় খোরাসান তথা ইরান থেকে ইমাম মাহদীর সৈন্যরা বের হবে, আমরা ইমাম মাহদীর সৈন্য হতে চাই।
বক্তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের ওপর হামলা বন্ধের আহ্বান জানান, অন্যথায় ঢাকায় মার্কিন দূতাবাস ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
এফএইচ/বিএ/এএসএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলির মামলা, ডিজিটাল প্রমাণ দাখিল ৯ এপ্রিল
- ২ জয়-পলকের মামলায় প্রথম সাক্ষীর জেরা শেষ, পরবর্তী সাক্ষ্য ১০ মার্চ
- ৩ চার মামলায় খায়রুল হক জামিন পাবেন কি না, জানা যাবে রোববার
- ৪ ইরানে হামলার প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবীদের বিক্ষোভ
- ৫ শেখ হাসিনাকে ফেরাতে উদ্যোগ নেওয়া হবে: চিফ প্রসিকিউটর