অবৈধ সম্পদ: সাবেক সচিব কামালের আয়কর নথি জব্দের নির্দেশ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামালের বিরুদ্ধে দায়ের করা মামলায় তার ৫ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৩০২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ এবং ১০টি ব্যাংক হিসাবে প্রায় ৮ কোটি ৩৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেন তদন্তের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে তার আয়কর নথি জব্দের অনুমতি দিয়েছেন আদালত।
সোমবার (৯ মার্চ) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রিয়াজ হোসেন বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক বিষাণ ঘোষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত কর সার্কেল-৮৫, কর অঞ্চল-০৪, ঢাকাকে আসামি শাহ কামালের জমা দেওয়া সকল আয়কর রিটার্ন ও সংশ্লিষ্ট রেকর্ডপত্রের মূলকপি জব্দ এবং সত্যায়িত ছায়ালিপি সরবরাহের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, শাহ কামালের বিরুদ্ধে ৫ কোটি ৭৯ লাখ ৮৩ হাজার ৩০২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। একই সঙ্গে তার নামে থাকা ১০টি ব্যাংক হিসাবে প্রায় ৮ কোটি ৩৬ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
আয়কর আইন, ২০২৩–এর ৩০৯(৩) ধারা অনুযায়ী এসব আয়কর নথি মামলার তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হবে।
এমডিএএ/এমআরএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক ২ এপ্রিল
- ২ সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি, সামনেও মেনে চলবো: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ জুলাই সনদ পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৪ প্রসিকিউটরদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি
- ৫ লোভ-লালসার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে, না হয় চলে যেতে হবে