বিমানের সাবেক এমডির বাসায় নির্যাতিত শিশুটি থাকবে বাবার জিম্মায়
বিমানের সাবেক এমডির বাসায় নির্যাতনের শিকার গৃহকর্মী/ফাইল ছবি
রাজধানীর উত্তরায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সাফিকুর রহমানের বাসায় নির্যাতনের শিকার শিশু গৃহকর্মীকে তার বাবার জিম্মায় দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (৯ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক মো. শাহাদাত হোসেন ভূঁইয়ার আদালতে শুনানি শেষে এ নির্দেশনা দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) আইনজীবী ফাহমিদা আক্তার জাগো নিউজকে বলেন, ভুক্তভোগী শিশুটিকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে। এখন থেকে সে পরিবারের সঙ্গেই থাকবে।
মামলার এজাহার অনুযায়ী, ১১ বছর বয়সী শিশুটি অভিযুক্তের বাসায় ২০২৫ সালের জুন থেকে কাজ করছিল। গত ৩১ জানুয়ারি শিশুটিকে তার বাবা হোটেল কর্মচারী গোলাম মোস্তফার কাছে ফেরত দিলে তিনি মেয়ের শরীরে মারধর ও গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার চিহ্ন দেখতে পান। পরে শিশুটিকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেই সঙ্গে এ ঘটনায় গোলাম মোস্তফা উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। এতে সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথি এবং অন্য দুই গৃহকর্মীকে আসামি করা হয়।
এমডিএএ/একিউএফ
সর্বশেষ - আইন-আদালত
- ১ মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক ২ এপ্রিল
- ২ সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি, সামনেও মেনে চলবো: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ জুলাই সনদ পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৪ প্রসিকিউটরদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি
- ৫ লোভ-লালসার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে, না হয় চলে যেতে হবে