চুয়াডাঙ্গা-১ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির প্রার্থী
চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির প্রার্থী মো. শরীফুজ্জামান/ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির প্রার্থী মো. শরীফুজ্জামান।
বৃহস্পতিবার (১২ মার্চ) হাইকোর্টের বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। এ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতের মাসুদ পারভেজ রাসেল।
এর আগে ৩০-এর বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেছিলেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওইসব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছেন।
এফএইচ/ইএ
সর্বশেষ - আইন-আদালত
- ১ কাইয়ুমের আবেদন গ্রহণ, নাহিদ ইসলামের আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ
- ২ নীলফামারী-২ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপি প্রার্থী
- ৩ চুয়াডাঙ্গা-১ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির প্রার্থী
- ৪ ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার
- ৫ মাদারীপুর-১ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির প্রার্থী