ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

হানিফের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৫ এপ্রিল

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৩৯ পিএম, ১৫ মার্চ ২০২৬

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালীন কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চারজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের ১৮তম সাক্ষীর জবানবন্দি শেষ করা হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৫ এপ্রিল দিন ঠিক করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (১৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ঠিক করে আদেশ দেন।

এ মামলায় চার আসামির সবাই পলাতক। মাহবুবুল আলম হানিফ ছাড়া অন্যান্য আসামিরা হলেন- কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।

এর আগে ২০২৫ সালের ২ নভেম্বর হানিফসহ চারজনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। ৬ অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়। গত ৫ অক্টোবর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। এতে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়। এর মধ্যে রয়েছে উসকানিমূলক বক্তব্য, ষড়যন্ত্র ও কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা।

এফএইচ/এমআইএইচএস