ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

মানহানি মামলায় ইনু-মেনন-মানিকের জামিন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ২৪ মার্চ ২০২৬

রাজধানীর কোতোয়ালি থানায় করা মানহানির একটি মামলায় সাবেক দুই মন্ত্রী হাসানুল হক ইনু ও রাশেদ খান মেনন এবং সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকির আদালত শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

মামলা সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য দেওয়ার অভিযোগে এ মামলা করা হয়। ওই মামলায় গত ২১ জানুয়ারি রাশেদ খান মেনন ও শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেফতার দেখানো হয়েছিল।

আজ শুনানি শেষে আদালত তিনজনকেই জামিন দেওয়ার আদেশ দেন।

এমডিএএ/এমকেআর