মানবতাবিরোধী অপরাধ
সাবেক মন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত শেষ
সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, ফাইল ছবি
জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম প্রায় শেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে আসামিদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে তদন্ত সংস্থার তরফে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। তবে মামলার আসামি হিসেবে সাবেক মন্ত্রী ড. হাসান মাহমুদ ছাড়া এখনও বাকি সব আসামির নাম প্রকাশ করা হয়নি।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে প্রসিকিউশন কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। প্রতিবেদনটি যাচাই-বাছাই শেষে আমরা ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ আকারে দাখিল করবো।
এফএইচ/এসএনআর