হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রীকে গ্রেফতার দেখানোর আবেদন
সাবেক সমাজকল্যাণমন্ত্রীকে ২০২৫ সালের ৩০ জানুয়ারি রংপুরের সেন্ট্রাল রোডস্থ ডাক অফিসের গলি থেকে গ্রেফতার করা হয়
রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে নতুন করে গ্রেফতার দেখানোর আবেদন জানিয়েছে পুলিশ। এ বিষয়ে আজ (সোমবার) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মো. আব্দুল করিম আদালতে দাখিল করা আবেদনে উল্লেখ করেন, ২০২৪ সালের ২০ জুলাই সন্ধ্যায় শনির আখড়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তে নুরুজ্জামান আহমেদের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
আবেদনে আরও বলা হয়, নুরুজ্জামান আহমেদ বর্তমানে উত্তরা পূর্ব থানার একটি পৃথক মামলায় গ্রেফতার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক আছেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এই মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন।
মামলার নথিপত্র অনুযায়ী, নুরুজ্জামান আহমেদ কালিগঞ্জ থানার দক্ষিণ কালিগঞ্জ এলাকার মৃত কমর উদ্দিনের ছেলে এবং তিনি যাত্রাবাড়ীর দক্ষিণ রায়েরবাগ এলাকায় বসবাস করতেন।
আদালত আবেদনের ওপর শুনানি শেষে এ বিষয়ে পরবর্তী আদেশ দেবেন বলে জানা গেছে।
এমডিএএ/এএমএ
সর্বশেষ - আইন-আদালত
- ১ কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচন করতে চান ব্যারিস্টার সুমন
- ২ টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে ড. ইউনূসের বিরুদ্ধে আবেদন
- ৩ হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রীকে গ্রেফতার দেখানোর আবেদন
- ৪ ট্রাইব্যুনালের প্রশ্ন: ক্যাঙারু দেখেছেন কখনো, আসামির জবাব ‘না স্যার’
- ৫ ‘জুলাই অভ্যুত্থানে সরকারের সিদ্ধান্তে ইন্টারনেট বন্ধ করা হয়’