ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

এমপি বদির মামলার পরবর্তী যুক্তি উপস্থাপন ২৮ সেপ্টেম্বর

প্রকাশিত: ০৬:৫৩ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৬

অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় কক্সবাজার-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদির বিরুদ্ধে দায়ের করা মামলায় আসামিপক্ষের পরবর্তী যুক্তি উপস্থাপনের জন্য আগামী ২৮ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বুধবার আসামি পক্ষের যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিলো। আসামিপক্ষ সময়ের আবেদন পরিপ্রেক্ষিতে ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দার এ দিন ধার্য করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, আব্দুর রহমান বদি জ্ঞাত আয়বহির্ভুত ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকা মূল্যমানের সম্পদ গোপন করে মিথ্যা তথ্য প্রদান করেন। এ ছাড়া অবৈধভাবে অর্জিত সম্পদের বৈধতা দেখানোর জন্য কম মূল্যে সম্পদ ক্রয় দেখিয়ে এক কোটি ৯৮ লাখ তিন হাজার ৩৭৫ টাকা বেশি মূল্যে বিক্রি দেখানোর অভিযোগে দুদকের উপ-পরিচালক মো. আব্দুস সোবহান রমনা থানায় ২০১৪ সালের ২১ আগস্ট মামলাটি দায়ের করেন।

২০১৫  সালের ৭ মে দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ আদালতে বদির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
২০১৫ সালের ৮ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহম্মেদ জমাদ্দার তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

জেএ/এআরএস/এমএস