সাঁওতালদের উচ্ছেদের আলামত নষ্টের কারণ জানতে নোটিশ
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নে সাঁওতালদের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট আলামত কোন কর্তৃত্ববলে নষ্ট করা হয়েছে তা জানতে চিনিকল কর্তৃপক্ষকে (আইনি) লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
বুধবার সকালে আইনজীবী সুপ্রকাশ দত্ত অমিত ডাক ও রেজিস্ট্রি যোগে সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়ালের বিরুদ্ধে এই নোটিশ পাঠান।
নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে এর জবাব না দিলে রংপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আউয়ালের বিরুদ্ধে মামলা করা হবে।
নোটিশে বলা হয়, ৬ নভেম্বর সাঁওতালদের ঘরবাড়ি জ্বালিয়ে, সাঁওতালদের হত্যা করে তাদের উচ্ছেদ করা হয়েছে বলে গণমাধ্যমে এসেছে। কিন্তু ৮ তারিখ থেকে আপনি (চিনিকলের এমডি) উচ্ছেদকৃত এলাকায় ট্রাক্টর চালিয়ে ঘটনার আলামত নষ্ট করেছেন। সরকারি কর্মচারী হিসেবে আলামত সংরক্ষণ ও আইন শৃংখলা বাহিনীকে সহায়তা করা আপনার দায়িত্ব। কিন্তু আপনি এবং অন্য কর্মকর্তারা ক্রাইম সিন এলাকা থেকে আলামত অদৃশ্য করে ফৌজদারি অপরাধ করেছেন। এটা দণ্ডবিধি-২০১ ধারায় ফৌজদারি অপরাধ।
নোটিশে আরও বলা হয়, সাক্ষ্য (আলামত) ছাড়া ওই ঘটনায় নিহত শ্যামল হেমব্রম ও মঙ্গল মার্ডির হত্যাকাণ্ডের ন্যায়বিচার পাওয়া কষ্টকর হবে বলে।
উল্লেখ্য, গত ৬ নভেম্বর রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের বিরোধপূর্ণ জমি নিয়ে কলের শ্রমিক-কর্মচারী ও সাঁওতালদের সংঘর্ষ থামাতে গুলি চালায় পুলিশ। এ ঘটানয় তিন সাঁওতাল নিহত হয় এবং অনেকে আহত হয়।
এফএইচ/এআরএস/জেআই
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ ২ লাখ গরু আমদানির নামে জালিয়াতি, ২০ কোটি টাকা প্রতারণার চেষ্টা
- ২ এফবিসিসিআই’র সাবেক সভাপতি ইউসুফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ৩ হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন
- ৪ আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে শ্যোন-অ্যারেস্টের আদেশ প্রত্যাহারে নোটিশ
- ৫ ভোটের ফল চ্যালেঞ্জ করে বিএনপি প্রার্থীর আবেদন হাইকোর্টে গ্রহণ