ফের পেছালো রিজার্ভ চুরির মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত দাখিলের জন্য ১৭ জানুয়ারি নতুন তারিখ ধার্য করেছেন আদালত। এ নিয়ে প্রতিবেদন দাখিলের ধার্য তারিখ ৯ বার পেছালো।
রোববার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান নতুন তারিখ ধার্য করেন।
২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়ে যায়। ওই টাকা ফিলিপাইনে পাঠানো হয়। দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করেছে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা অজ্ঞাতানামাদের আসামি করে মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ সহ তথ্য ও প্রযুক্তি আইন-২০০৬ এর ৫৪ ধারায় ও ৩৭৯ ধায়ায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
বর্তমানে মামলাটি তদন্ত করছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
জেএ/এনএফ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিত
- ২ অভিনেতা আলভীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছালো, ১৭ মে জমার নির্দেশ
- ৩ শাহবাগে সহিংসতা, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ তিনজনের রিমান্ড
- ৪ শাপলা চত্বরের হত্যা মামলায় সাবেক আইজিপি মামুনকে আসামি করা হতে পারে
- ৫ তাজুল ইসলামের সঙ্গে বসবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি: চিফ প্রসিকিউটর