সানির বিরুদ্ধে অভিযোগ গ্রহণের আদেশ ১৪ মে
তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির বিরুদ্ধে অভিযোগ গ্রহণের আদেশের জন্য আগামী ১৪ মে দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
মঙ্গলবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম এ দিন ধার্য করেন।
ট্রাইব্যুনালের পেশকার শামীম জাগো নিউজকে বলেন, জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানির মামলার চার্জশিট (অভিযোগ গঠন) মোহাম্মদপুর থানার জিআর শাখা (সাধারণ নিবন্ধন শাখা) থেকে ট্রাইব্যুনালে এসেছে। চার্জশিট আমলে নেয়ার জন্য ১৪ মে দিন ধার্য করেছেন বিচারক।
মামলার এজাহারে থেকে জানা যায়, আরাফাত সানির সঙ্গে নাসরিন সুলতানার ২০১৪ সালের ৪ ডিসেম্বর বিয়ে হয়। গত বছরের ১২ জুন আরাফাত সানি দু’জনের কিছু ব্যক্তিগত এবং ওই তরুণীর কিছু আপত্তিকর ছবি ফেসবুকের ম্যাসেঞ্জারে পাঠান। ছবি পাঠিয়ে আরাফাত সানি তাকে হুমকি দেন। ২৫ নভেম্বর আবারও নাসরিন সুলতানার আপত্তিকর ছবি পাঠিয়ে হুমকি দেন আরাফাত সানি।
ওই ঘটনায় নাসরিন সুলতানা বাদী হয়ে ৫ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুর থানায় তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা করেন।
৬ এপ্রিল মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে সানিকে আসামি করে চার্জশিট দাখিল করেন মামলা তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইয়াহিয়া।
জেএ/এমএআর/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ শাপলা চত্বরের হত্যা মামলায় সাবেক আইজিপি মামুনকে আসামি করা হতে পারে
- ২ তাজুল ইসলামের সঙ্গে বসবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি: চিফ প্রসিকিউটর
- ৩ ‘এটা ওপরের অর্ডার, আমি গুলির কথা লিখতে পারবো না’
- ৪ কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচন করার সুযোগ চেয়ে সুমনের রিট
- ৫ ‘পুলিশে জনগণের আস্থা নেই’—মন্তব্য করা সেই ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে রিট