কুমিল্লা মেডিকেল হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে হাইকোর্টে রিট
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতি সংক্রান্ত বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে সোমবার একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।
গত ৯, ১০ ও ১১ জুলাই হাসপাতালটির অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতি নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে জনস্বার্থে হাইকোর্টে এই রিট দায়ের করা হয়। কুমিল্লা জার্নালিস্ট এসোসিয়েশন অব ঢাকা’র (সিজেএডি) সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম দিদার আবেদনকারী হয়ে জনস্বার্থে হাইকোর্টে এ রিটটি দায়ের করেন।
হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ সমন্বয়ে গঠিত বেঞ্চে এই রিট পিটিশনের শুনানি হতে পারে। রিটের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আইয়ুব আলী আশরাফী সাংবাদিকদের জানান, একটি পত্রিকায় ‘সবখানেই নাই নাই’, ‘ডাক্তারের আশায় থেকে রোগী তো মরে যাবে’ এবং ‘সব জানেন দেলোয়ার’ শীর্ষক প্রকাশিত প্রতিবেদনের আলোকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির বিষয়ে পদক্ষেপ নিতে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে রিটটি করা হয়েছে।
অ্যাডভোকেট আইয়ুব আলী আশরাফী জানান, জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হাসপাতালগুলোর বিদ্যমান অনিয়ম ও অব্যবস্থাপনা দূরীকরণে আদালতের নির্দেশনা প্রার্থনা করা হবে।
রিটে স্বাস্থ্য সচিব, উপ সচিব (হাসপাতাল), স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি), কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকসহ ৬জনকে রেসপনডেন্ট (প্রতিপক্ষ) করা হয়েছে।
এফএইচ/ওআর/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ আপিল বিভাগে অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন
- ২ তুরস্কে চিকিৎসার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়, কারাগারে ৫ প্রতারক
- ৩ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মুক্তি প্রক্রিয়া আটকে গেলো
- ৪ ১২ শতাধিক শিক্ষানবিশ আইনজীবীর বিষয়ে হাইকোর্টের রুল, ইতিবাচক বার্তা
- ৫ সাংবাদিকের বিরুদ্ধে সাংবাদিকের মানহানির অভিযোগ, আদালতে মামলা