ভিডিও ENG
  1. Home/
  2. আইন-আদালত

পোস্তগোলার পশুর হাটের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৮ আগস্ট ২০১৭

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের টেন্ডার প্রক্রিয়া ছাড়া রাজধানীর শ্যামপুর পোস্তগোলার ডিআইটি খোলা মাঠে ইজারা দেয়া কোরবানির পশুর হার্টের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার হাইকোর্টের বিচারপতি কাজী রেজা-উল-হকের নেতৃত্বাধীন অবকাশকালীন দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট শ ম রেজাউল করিম ও ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন।

এর আগে হাইকোর্টে পৃথক দুটি রিট আবেদন করেন শ্যামপুর বালুর মাঠ হাটের ইজারাদার মাসুক রহমান ও পোস্তগোলা শ্মশান ঘাট হাটের ইজারাদার ৪৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চিশতি।

cow

এ ব্যাপারে হাইকোর্টে রিটকারী ইজারাদার মাসুক রহমান বলেন, কোনো টেন্ডার নোটিশ ছাড়াই ডিএসসিসি পোস্তগোলার ডিআইটি খোলা মাঠে অবৈধভাবে কোরবানির পশুর হাট বসিয়েছিল। যা এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী বৈধ হাটের ওপর প্রভাব বিস্তার করত। বিষয়টি চ্যালেঞ্জ করে রিট করা হলে আদালত হাটের কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন।

অপর রিটকারী পোস্তগোলা শ্মশান ঘাট হাটের ইজারাদার ও ৪৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন চিশতি বলেন, ‘টেন্ডারের মাধ্যমে পোস্তগোলা শশ্মান ঘাট হাট ইজারা নিয়েছি। কিন্তু কোনো ধরনের টেন্ডার ছাড়া হঠাৎ করে আমার ইজারাকৃত হাট থেকে মাত্র কয়েকশ গজদূরে পোস্তগোলায় আরেকটি হাট বসায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।’

এফএইচ/জেএইচ/আইআই

আরও পড়ুন