ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে দুপুরে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ সভা
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে সুপ্রিম কোর্টের ফুল কোর্ট (পূর্ণাঙ্গ) সভা অনুষ্ঠিত হবে। সোমবার দুপুর ২টা ১৫ মিনিটে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত থাকবেন।
এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দিয়েছেন ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আজিজুল হক।
উল্লেখ্য, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) আজ মঙ্গলবার থেকে এক মাসের ছুটিতে যাচ্ছেন। তিনি ছুটিতে থাকাকালীন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।

এফএইচ/আরএস/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন স্থগিত
- ২ অভিনেতা আলভীর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছালো, ১৭ মে জমার নির্দেশ
- ৩ শাহবাগে সহিংসতা, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাসহ তিনজনের রিমান্ড
- ৪ শাপলা চত্বরের হত্যা মামলায় সাবেক আইজিপি মামুনকে আসামি করা হতে পারে
- ৫ তাজুল ইসলামের সঙ্গে বসবে ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি: চিফ প্রসিকিউটর