আমান-আলমকে কারাগারে পাঠানোর নির্দেশ
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলমের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
নাশকতা মামলায় শনিবার তাদের আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তাদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শুব্রত ঘোষ শুভ জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শুক্রবার রাতে মহাখালী ডিওএইচএস থেকে আমান উল্লাহ আমান ও নাজিম উদ্দিন আলমকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১)। হাইকোর্ট এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানার মামলায় তাদের গ্রেফতার করা হয় বলে র্যাব জানায়।
জেএ/ওআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক ২ এপ্রিল
- ২ সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি, সামনেও মেনে চলবো: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ জুলাই সনদ পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৪ প্রসিকিউটরদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি
- ৫ লোভ-লালসার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে, না হয় চলে যেতে হবে