গুলশান হামলায় তদন্ত প্রতিবেদন ১৭ মে
গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল আবারও পেছালো। নতুন করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ মে দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (১০ এপ্রিল) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম নুর নাহার ইয়াসমিন এদিন ধার্য করেন।
২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় জঙ্গি হামলা চালিয়ে বিদেশি নাগরিকসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এ সময় তাদের গুলিতে দুই পুলিশ সদস্য শাহাদাত বরণ করেন। পরে অভিযানে পাঁচ জঙ্গি অভিযানে নিহত হয়। ওই ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় একটি মামলা দায়ের করে পুলিশ
জেএ/এমআরএম/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ ডাকাতি করতে গিয়ে হত্যা: একজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
- ২ টাকা নিয়ে হাসিনাকে মৃত্যুদণ্ড, ফেসবুকে পোস্টের দায়ে যুবলীগ নেতার সাজা
- ৩ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
- ৪ ‘১২০০০ কোটি টাকা লেনদেন’ দাবি করে পোস্ট, সেই পাটোয়ারী বাবুর আত্মসমর্পণ
- ৫ ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মামুন-নাসের ফের রিমান্ডে