‘খালেদার জামিন না দেয়া বিচারকের কোড অব কন্ডাক্ট’
‘রাজনৈতিক উদ্দেশ্যভাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে রাখা হয়েছে। এখনই তিনি মুক্তি পেলে আগামী ডিসেম্বরের নির্বাচনে প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ! এছাড়া নাশকতার মামলায় বিএনপির চেয়ারপারসনকে জামিন না দিয়ে কুমিল্লার বিচারক ও নড়াইলের ম্যাজিস্ট্রেট কোর্ট অব কন্ডাক্ট (আচরণ বিধি) ভঙ্গ করেছেন।’
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।।
আইনমন্ত্রী আনিসুল হকের দৃষ্টি আকর্ষণ করে খোকন বলেন, আপনি এই সমস্ত বিচারকের বিরুদ্ধে ব্যবস্থা নিন। কুমিল্লার মামলায় বিচারকরা খালেদা জিয়াকে জামিন না দিয়ে প্রফেশনের মিস কন্ডাক্ট করেছেন।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন খালেদা জিয়া মাইল্ড স্ট্রোক করেননি এমন বক্তব্য সাংবাদিকরা নজরে আনলে খোকন বলেন, অ্যাটর্নি জেনারেল তো ডাক্তার না, উকিল। এ কথা জানাবেন কারা কর্তৃপক্ষ, অ্যাটর্নি জেনারেল কেন?
খোকন বলেন, অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের আইন কর্মকর্তা, তিনি তো সরকারের হয়ে কাজ করছেন। তিনি বেশ কয়েক বছর হলো রাষ্ট্রের নয়, সরকারের হয়ে কাজ করছেন। সরকার খালেদা জিয়াকে নিয়ে কি যড়যন্ত্র করছে, সেটি আমাদের কাছে পরিষ্কার নয়।
খালেদা জিয়াকে কারাগারের বাইরে দেশের স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করার অনুমতি জানান এই আইনজীবী নেতা। বলেন, আমরা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খালেদা জিয়ার মুক্তির জন্য ও আইনগত অধিকার পাওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।
খোকন বলেন, সরকার ভয় পাচ্ছে খালেদা জিয়া মুক্তি পেলে আগামী ডিসেম্বরে তিনি প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। তাই রাজনৈতিক উদ্দেশ্য অ্যার্টনি জেনারেল খালেদার জামিনের বিরোধিতা করছেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার বদরোদ্দোজা বাদল, বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ সভাপতি এবিএম ওয়ালিউর রহমান, রবিউল করিম, মোস্তফা কামাল, কামরুল ইসলাম সজল, রফিকুল ইসলাম তালুকদার রাজা, মির্জা আল মাহমুদ, ব্যারিস্টার আতিকুর রহমান ও একেএম এহসানুর রহমান প্রমুখ।
এফএইচ/জেএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ শেখ হাসিনা, টিউলিপ, রাদওয়ান ও আজমিনার মামলার রায় আজ
- ২ গৌরীপুরে তিনজনকে হত্যা: প্রসিকিউশনের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
- ৩ আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দণ্ডপ্রাপ্তদের মুক্তি নয়
- ৪ হাসিনা-কামালের সাজা বাড়াতে করা আপিল শুনানি ২৪ ফেব্রুয়ারি
- ৫ র্যাবের গুলিতে পা হারানো লিমনকে ২ কোটি ৬০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রুল