ইমরানের ওপর হামলা : প্রতিবেদন ৩ মার্চ
ফাইল ছবি
রাজধানীর শাহবাগে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের ওপর হামলার ঘটনায় প্রতিবেদন দাখিলের জন্য ৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
রোববার (২৭ জানুয়ারি) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম নতুন এ দিন ধার্য করেন।
২০১৭ সালের ১৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জাতীয় জাদুঘরের সামনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারসহ মঞ্চের কর্মীদের ওপর হামলা চালায় দুষ্কৃতকারীরা। এ সময় ৪-৫ জন আহত হন।
হামলার পর গণজাগরণ মঞ্চের কর্মী নাসির উদ্দিন সোহাগ বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন। মামলা নং ২৪। মামলায় অজ্ঞাতনামা ১০-১১ জনকে আসামি করা হয়েছে।
জেএ/এমবিআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ বিমানের সাবেক এমডি সাফিকুর কারাগারে, গৃহকর্মীর স্বীকারোক্তি
- ২ সংবিধান সংস্কার পরিষদের শপথে বিএনপির ‘না’, আইনজীবীদের মতপার্থক্য
- ৩ গুমের মামলায় ব্যারিস্টার আরমানের জেরা ২৫ ফেব্রুয়ারি
- ৪ এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিবকে বহিষ্কার
- ৫ একেএম শহীদুল-জাবেদ পাটোয়ারীসহ ১০ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ