তাভেলা সিজার হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ ১৮ এপ্রিল
ইতালির নাগরিক তাভেলা সিজার হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য ১৮ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ এ দিন ধার্য করেন। এদিন মামলার সাক্ষী ইউনাইটেড হাসপাতালের ডা. শফিকুল ইসলামকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। তার জেরা শেষ না হওয়ায় পরবর্তী জেরা ও অপর সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের জন্য ১৮ এপ্রিল দিন ধার্য করেন আদালত।
উল্লেখ্য, ২০১৫ সালের ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর গুলশানে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইতালির নাগরিক তাভেলা সিজার। পরে ২০১৬ সালের ২২ জুন এম এ কাইয়ুমসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক গোলাম রাব্বানী।
আলোচিত এ মামলার অন্য আসামিরা হলেন কাইয়ুমের ভাই আব্দুর মতিন, তামজিদ আহম্মেদ, রাসেল চৌধুরী, মিনহাজুল আরেফিন ওরফে ভাগ্নে রাসেল, ভাঙারি সোহেল ও শাখাওয়াত হোসেন।
আসামিদের মধ্যে কাইয়ুম ও সোহেল পলাতক। অপর পাঁচ আসামি কারাগারে।
জেএ/জেএইচ/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ বিমানের সাবেক এমডি সাফিকুর কারাগারে, গৃহকর্মীর স্বীকারোক্তি
- ২ সংবিধান সংস্কার পরিষদের শপথে বিএনপির ‘না’, আইনজীবীদের মতপার্থক্য
- ৩ গুমের মামলায় ব্যারিস্টার আরমানের জেরা ২৫ ফেব্রুয়ারি
- ৪ এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিবকে বহিষ্কার
- ৫ একেএম শহীদুল-জাবেদ পাটোয়ারীসহ ১০ জনকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ