স্বাধীন পরিবহনের চালক নজরুল রিমান্ডে
রাজধানীর মৎস্য ভবন এলাকায় স্বাধীন পরিবহনের একটি বাস ও একাধিক প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় গ্রেফতার স্বাধীন পরিবহনের বাসচালক মো. নজরুল ইসলামের (৪৩) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২৪ এপ্রিল) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ওই ঘটনায় রাজধানীর রমনা থানায় করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তার সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মধুসুদন দত্ত। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রমনা থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছন।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় ঘটনাস্থল থেকে স্বাধীন পরিবহনের চালক মো. নজরুল ইসলামকে (৪৩) গ্রেফতার করে পুলিশ।
এদিন সকাল ৭টায় রাজধানীর মৎস্য ভবন এলাকায় স্বাধীন পরিবহনের একটি বাস ও একাধিক প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। এ ঘটনায় আহত অবস্থায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন নূর আলম (৩০) ও শরীফ (২০)।
থানা সূত্রে জানা যায়, এ দুর্ঘটনায় দুটি বাস, তিনটি প্রাইভেটকার ও একটি রিকশা ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা হতাহতদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
জেএ/এমবিআর/এমকেএইচ
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক ২ এপ্রিল
- ২ সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি, সামনেও মেনে চলবো: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ জুলাই সনদ পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৪ প্রসিকিউটরদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি
- ৫ লোভ-লালসার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে, না হয় চলে যেতে হবে