মুজাহিদের রিভিউ আবেদন আজ
একাত্তরে মানবতাবিরোধী অপরাধে দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের আপিলের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ আবেদন করা হবে আজ (বুধবার)।
মঙ্গলবার মুজাহিদের সঙ্গে কারাগারে দেখা করে সাংবাদিকদের এ কথা জানান তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। তিনি বলেন, সকাল ১০টায় রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ আবেদন করা হবে।
এর আগে মঙ্গলবার বিকেলে অ্যাডভোকেট শিশির মনিরের নেতৃত্বে একটি আইনজীবী প্রতিনিধি দল রিভিউয়ের বিষয়ে আলোচনা করতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান।
প্রতিনিধিদলের অন্য আইনজীবীরা হলেন অ্যাডভোকেট মসিউল আলম, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, এহসান আব্দুল্লাহ সিদ্দিক ও আসাদ উদ্দীন।
এআর/বিএ
আরও পড়ুন
সর্বশেষ - আইন-আদালত
- ১ দায়িত্ব নিলেন নতুন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল
- ২ গুমের মামলা: হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের নির্দেশ
- ৩ ‘নবীন’ পাঞ্জাবির দোকান চালুর নির্দেশ, ওসিকে শোকজ
- ৪ রুহুল কুদ্দুস কাজলকে অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
- ৫ কারও ন্যায়বিচারে বাধা দেবো না: নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল