টাঙ্গাইলের মামলায় রাশেদুল চিশতীর জামিন স্থগিত চেয়ে হাইকোর্টে দুদক
আরও এক মামলায় ফারমার্স ব্যাংক লিমিটেডের (বর্তমানে পদ্মা ব্যাংক) উদ্যোক্তা পরিচালক ও অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মো. মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীর জামিনের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৩ জুন) হাইকোর্টের বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল আদালতে এ বিষয়ে শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে আবেদনটি।
জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান।
তিনি জানান, রাশেদুল হক ৫ মামলায় অধস্তন আদালত থেকে জামিন পেয়েছেন। এর বিরুদ্ধে দুদকের আবেদনের পর এক মামলায় হাইকোর্ট তার জামিন নিয়মিত আদালত খোলা পর্যন্ত স্থগিত করেছেন। আর তিন মামলায় তার জামিন বহাল রেখেছেন হাইকোর্ট। এদিকে টাঙ্গাইলের এক মামলায় বুধবার (৩জুন) জামিন স্থগিত চেয়ে করা আবেদনের শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।
তিনি আরও জানান, আজকের মনিলন্ডারিং মামলাটি টাঙ্গাইলে ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর করে দুদক। এই মামলায় ২৭ মে তাকে জামিন দেন টাঙ্গাইলের আদালত। তার বিরুদ্ধে দুদক হাইকোর্টে আবেদন করেন।
এফএইচ/এনএফ/জেআইএম
সর্বশেষ - আইন-আদালত
- ১ ২ লাখ গরু আমদানির নামে জালিয়াতি, ২০ কোটি টাকা প্রতারণার চেষ্টা
- ২ এফবিসিসিআই’র সাবেক সভাপতি ইউসুফের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ৩ হত্যাচেষ্টা মামলায় বৈষম্যবিরোধী নেতা রিয়াদের জামিন
- ৪ আওয়ামী লীগ নেতাদের গ্রেফতারে শ্যোন-অ্যারেস্টের আদেশ প্রত্যাহারে নোটিশ
- ৫ ভোটের ফল চ্যালেঞ্জ করে বিএনপি প্রার্থীর আবেদন হাইকোর্টে গ্রহণ