জামিন মেলেনি ঢাকার ‘প্রিন্স’ খ্যাত সাবেক কাউন্সিলর রাজীবের
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকার প্রিন্স খ্যাত ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবের জামিন হয়নি হাইকোর্টে।
আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুর্টি অ্যার্টনি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
সোমবার (১৬ জুন) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের ভার্চুয়াল বেঞ্চ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল হওয়া পর্যন্ত আবেদনটি স্ট্যান্ডওভার (মুলতবি) রাখেন।
আদালতে আজ আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম ফেরদৌস আল বশির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
এর আগে ৬ ফেব্রুয়ারি এ মামলায় তার জামিন আবেদন খারিজ করেন ঢাকার বিশেষ জজ আদালত। এর পর হাইকোর্টে জামিন আবেদন করা হয়।
শুদ্ধি অভিযানের সময় গত বছরের ১৯ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুর এলাকার ‘প্রিন্স’ ও ‘সুলতান’ খ্যাত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের তৎকালীন কাউন্সিলর তারেকুজ্জামান রাজীবকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এরপর ৬ নভেম্বর দুদকের সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী বাদী হয়ে ২৬ কোটি ১৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন। সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলাটি করা হয়।
মামলার এজাহারে বলা হয়, কাউন্সিলর রাজীবের নামে স্থাবর-অস্থাবর মিলে মোট ২৬ কোটি ১৬ লাখ ৩৫ হাজার ৯০৫ টাকার সম্পদ পাওয়া গেছে।
অনুসন্ধানে দেখা যায়, কাউন্সিলর থাকাকালে তিনি ক্ষমতার অপব্যবহার করে ওই পরিমাণ সম্পদ অর্জন করেছেন। এসব সম্পদের বৈধ উৎস খুঁজে পাওয়া যায়নি।
এফএইচ/এমএফ/এমএস
সর্বশেষ - আইন-আদালত
- ১ গ্রাম আদালত আইন কেন বাতিল ঘোষণা করা হবে না, হাইকোর্টের রুল
- ২ হাইকোর্টের দুই বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি
- ৩ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে বৈষম্যমূলক নিয়োগ প্রক্রিয়া নিয়ে রুল
- ৪ চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ফারুক দুদিনের রিমান্ডে
- ৫ নির্বাচিত সরকার বিভিন্ন পদে পছন্দের লোক বসাবে, এটাই স্বাভাবিক