৪০ বিচারকসহ ২২১ জন করোনায় আক্রান্ত
সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টসহ সারাদেশে ২২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে অধস্তন আদালতের ৪০ বিচারক ও ১৩৬ কর্মচারী এবং সুপ্রিম কোর্টের ৪৫ কর্মচারী রয়েছেন।
শুক্রবার (৩ জুলাই) সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, করোনায় আক্রান্ত বিচারকদের মধ্যে একজন মারা গেছেন। ১৭ জন সুস্থ হয়েছেন। একজন হাসপাতালে ও ২১ জন বিচারক নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
গত ২২ মে নেত্রকোনার জেলা ও দায়রা জজ শাহাজাহান কবির এবং মুন্সীগঞ্জের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম রোকেয়া রহমান প্রথম করোনায় আক্রান্ত হন। তারা এখন সুস্থ আছেন।
করোনায় আক্রান্ত বিচারক ও কর্মচারীদের সঙ্গে সুপ্রিম কোর্ট থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে এবং সব সময় প্রধান বিচারপতিকে অবহিত করা হচ্ছে।
এফএইচ/এএইচ
সর্বশেষ - আইন-আদালত
- ১ মানবতাবিরোধী অপরাধ: ইনুর বিরুদ্ধে যুক্তিতর্ক ২ এপ্রিল
- ২ সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি, সামনেও মেনে চলবো: স্বরাষ্ট্রমন্ত্রী
- ৩ জুলাই সনদ পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর
- ৪ প্রসিকিউটরদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে ৫ সদস্যের কমিটি
- ৫ লোভ-লালসার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে, না হয় চলে যেতে হবে