হেরোইন-ইয়াবাসহ গ্রেফতার দুজন রিমান্ডে
রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা থেকে হেরোইন ও ইয়াবাসহ গ্রেফতার দুইজনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন- সাদ্দাম ও সুমন।
শনিবার তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের তিন দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মোহাম্মদপুর থানা পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার মোহাম্মদপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। তখন সাদ্দামের কাছ থেকে ৩০ পুরিয়া হেরোইন ও সুমনের কাছ থেকে ১০০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ। এ ঘটনায় মোহাম্মদপুর থানার তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করে পুলিশ।
জেএ/জেডএ/এমকেএইচ
সর্বশেষ - আইন-আদালত
- ১ মানবতাবিরোধী অপরাধ: খালাস পেলেন আমৃত্যু কারাদণ্ড পাওয়া খান আকরাম
- ২ সুপ্রিম কোর্ট বার নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে মানববন্ধন
- ৩ ১৬৫ কোটির অস্বাভাবিক লেনদেন, ৩ কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা
- ৪ সুপ্রিম কোর্টে বিএনপি-আওয়ামী লীগপন্থি আইনজীবীদের হট্টগোল
- ৫ কেরানীগঞ্জে মাদরাসায় বিস্ফোরণ: পরিচালক আল আমিন ১০ দিনের রিমান্ডে