সুস্থ হয়ে বাসায় ফিরেছেন রানা দাশগুপ্ত
করোনাভাইরাসের চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত।
তার স্ত্রীও সুস্থ হয়েছেন বলে মঙ্গলবার জাগো নিউজকে জানিয়েছেন সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী।
রানা দাশগুপ্ত বলেন, ১৩ জুন জ্বর এসেছিল। গলাব্যথার পর ১৫ জুন টেস্ট করা হয়। ১৭ জুন রাতে জানানো হলো স্ত্রীসহ করোনা পজিটিভ। পরদিন মেডিক্যাল সেন্টারে নিয়ে বিভিন্ন টেস্ট করানো হলো। এরমধ্যে খবর এলো প্রধানমন্ত্রীর নির্দেশনায় ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আমাদেরকে ঢাকায় চিকিৎসার ব্যবস্থা করছেন। তখন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল অক্সিজেনসহ একটি অ্যাম্বুলেন্স দিয়ে ঢাকায় পাঠান।
ঢাকায় শিকদার ওমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ১৪ দিন পর জানানো হলো করোনা নেগেটিভ। তারপরও ৩ দিন অবজারভেশনে রাখা হলো। সর্বশেষ ২ জুলাই অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম নিজ বাসায় ফিরেছেন বলে জানান রানা দাশগুপ্ত।
সুস্থ হওয়ার পর এই আইনজীবী প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এফএইচ/এসএইচএস/পিআর
সর্বশেষ - আইন-আদালত
- ১ লোভ-লালসার ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে, না হয় চলে যেতে হবে
- ২ ইফতারে গিয়ে আটক সাবেক এমপি শাহ আলম কারামুক্ত
- ৩ ৪৭টি মাথার খুলি উদ্ধার: দুই ডেন্টাল ছাত্রসহ চারজন কারাগারে
- ৪ ওয়াসার সাবেক এমডি সালামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে রিট
- ৫ জামিনের জন্য এক কোটি টাকা ঘুস চাওয়ার অভিযোগ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর